ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ী : শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর, শনিবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, উপদেষ্টা আইনাল হক খান বিদেশ থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

সরজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে গোটা সরিষাবাড়ী। আর এই শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদবেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ভার্চুয়ালে যুক্ত হয়ে বলেন, মানব কল্যাণে ব্রত হয়ে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মানবসেবা করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে শৈত্য প্রবাহ বয়ছে। ছিন্নমূল মানুষেরা অনেক কষ্ট রয়েছে। তাদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছি। আগামী দিনেও এই সেবা অব্যাহত থাকবে।

এতে সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্মসাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, বিজয় টিভির সাংবাদিক সোহানুর রহমান সোহান, মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তারিফুর রহমান বাচ্চু, মনিরুজ্জামান সুমন, মো. শিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১০:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫