ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ইসলামপুর : বক্তব্য রাখেন ওসি আব্দুল কাইয়ূম গাজী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইসলামপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম গাজী মতবিনিময় সভা করছেন।

১৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান।

মতবিনিময় সভায় ওসি আব্দুল কাইয়ূম গাজী বলেন,  যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত এই জনপদে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের গঠনমূলক সহযোগিতা পেলে ইসলামপুর থানাকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে দৃঢ়ভাবে কাজ করতে পারব। সকল সাংবাদিকের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় দৈনিক ইনকিলাবের সাংবাদিক ফিরুজ খান লোহানী, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক প্রতিনিধি খাদেমুল হক বাবুল, পল্লীকণ্ঠ প্রতিদিনের সাংবাদিক আব্দুস সামাদ ও নাগরিক টিভির সাংবাদিক আব্দুল্লাহ আল লোমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিকেরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনাসহ অপরাধ নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিমা সুলতানা, দপ্তর সম্পাদক হোসেন রানা, লিয়াকত হোসাইন লায়ন, আলমাছ হোসেন আওয়াল, শফিকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম রনজু, হেলাল উদ্দিন, হাসর আলী, সৈয়দ এনামুর হাসান রকিব, এমদাদুল হক, হোসেন শাহ ফকির, মনির হোসেন, মোতালেব মিয়া, মফিজ সরদার, খন্দকার সুমন, রুবেল মিয়া, আরেফিন সুমনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

ইসলামপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট সময় ০৩:২৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫