ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই বিষয়ের আলোকে ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম সহায়তায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। সভার উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা।

সভার শুরুতেই জামালপুর সদর উপজেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ অংশ নেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে পুষ্টিহীনতার মারাত্মক অবস্থার অবসান ঘটাতে হবে। সরকারের পাশাপাশি প্রতিটি মানুষকে পুষ্টিজ্ঞান আহরণ করতে হবে। বাড়ির আঙিনায় শাক, সবজি ও ফলমূলের চাষ করতে হবে। গর্ভবতী ও প্রসূতী মায়ের সর্বোচ্চ যত্ন নিতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মত অন্যান্য এনজিওদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫