ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহর বিএনপির আওতাধীন পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড (পূর্ব) শাখার উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর, সোমাবর রাতে জামালপুর পৌরসভার মাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লার সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বারবার জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে প্রিয় ও শক্তিশালী দলে পরিনত হয়েছে। যে গণতন্ত্রের স্বপ্ন দেখে মানুষ জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ও স্বৈরাচার এরশাদের শাসন আমলে এবং সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার গত ১৭ বছরের দু:শাসনের আমলে এই গণতন্ত্রকে বিপন্ন করে স্বৈরাতন্ত্র কায়েম করা হয়েছিল। বারবার এই বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারে এই বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিএনপি। এই সংগ্রাম করতে করতে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে।

জামালপুর : কর্মী সমাবেশে বিএনপি নেতা-কর্মী । ছবি : বাংলারচিঠিডটকম

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইনজীবী মো. ফজলুল হক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।

কর্মী সমাবেশে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫