ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

জামালপুর : ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ও জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মুফতি মোস্তফা কামাল।

মুফতি মোস্তফা কামাল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থার করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হবার জন্য আহবান জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মূল্য নিশ্চিত করতে আইনসভায় উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ক্বারী রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্বীন কায়েম সংগঠনের ছদর শামছুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মুফতি হামিদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ, সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় ০৭:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫