ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল মেকানিক নিহত

সরিষাবাড়ী : নিহত আরিফ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে। ২ জুলাই, বুধবার বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকার সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে আরিফ। তিনি দীর্ঘদিন ধরে চর জামিরা বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করে আসছিলেন। ২ জুলাই বিকালে একটি মোটরসাইকেল মেরামত করে রাস্তায় সেটি অনুশীলন করছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করে। ভাটারা হাসিল বটলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি।

দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল মেকানিক নিহত

আপডেট সময় ১১:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫