ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী : অটোবাইক দুর্ঘটনা, এক যাত্রী নিহত

জামালপুর : নিহত সেলিম জাবেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম জাবেদ (৪০) নামে একজন যাত্রী নিহত হয়েছেন। ১৯ মে সোমবার সন্ধ্যায় পৌরসভার তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে মূলবাড়ি নতুন মসজিদ ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম জাবেদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মে সন্ধ্যা ৬টার দিকে সেলিম জাবেদ আরামনগর হাট থেকে কেনাকাটা করে অটোবাইকে বাড়ি ফিরছিলেন। পথে তারাকান্দি- সরিষাবাড়ী সড়কের মুলবাড়ী ব্রিজপাড় এলাকায় পৌঁছলে চাকা ফেটে অটোবাইকটি উল্টে পড়ে যায়। এ সময় চাকা ও ব্যাটারির নিচে পড়েন সেলিম জাবেদ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনিসংহে যাওয়ার পথে মারা যান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ হাসান এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ী : অটোবাইক দুর্ঘটনা, এক যাত্রী নিহত

আপডেট সময় ০৭:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫