ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত ১

মেলান্দহ : ট্রেনের ধাকায় নিহত হওয়ার ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তপন চন্দ্র বসাক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৮ মে রবিবার দুপুর আড়াইটার দিকে মেলান্দহ উপজেলার বীর হাতিজা বুরুঙ্গীবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন বসাক ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার ধরণী চন্দ্র বসাকের ছেলে।

স্থানীয়রা জানায়, ভুরুঙ্গাবিল এলাকায় ভারসাম্যহীনভাবে তপন বসাক রেল লাইনের পাশ দিয়ে হাটছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কম্পিউটার ট্রেন তপন বসাককে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে তপন বসাকের ঘটনাস্থলেই মারা যায়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।

নিহতের ছোট ভাই স্বপন চন্দ্র বসাক বলেন, কিছুদিন ধরে বড় ভাই মানসিক রোগে ভুগছিলেন। সকালে বাড়ি থেকে বের বের হন। বিকাল তিনটার দিকে খবর পাই আমার ভাই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত দিকগুলো প্রক্রিয়াধীন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত ১

আপডেট সময় ১১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫