ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মণিমেলা খেলাঘর আসরের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিশু-কিশোর সংগঠন মণিমেলা খেলাঘর আসরের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২ মে শুক্রবার সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মণিমেলা খেলাঘর আসর।

৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মে ভোর সাড়ে ৬টায় মণিমেলা খেলাঘর আসরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় শিশু সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়।

জামালপুর : তবলায় লহরা পরিবেশন করে প্রশিক্ষণার্থী তবলচীরা। ছবি : বাংলারচিঠিডটকম

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে মণিমেলা খেলাঘর আসরের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিমেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর : অনুষ্ঠানে আগত অভিভাবক ও দর্শকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, একটি সন্তান হল বাবা-মায়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনার জমি-জমা থাকতে পারে। কোটি কোটি টাকার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। কিন্তু সন্তান যদি সুসন্তান হিসাবে গড়ে না উঠতে পারে তাহলে আপনার সমস্ত সম্পদই মূল্যহীন হয়ে পড়বে। কাজেই সমস্ত সম্পদের বিনিময়ে হলেও সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা দরকার। সুসন্তান হিসাবে গড়ে তুলতে শুধুমাত্র শিক্ষাই নয়, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষায়ও সুশিক্ষিত হতে হবে।

তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতিকে অবলম্বর করেই আমাদের জাতি সামনের দিকে এগিয়ে যায়। আমাদের সংস্কৃতি হারাতে চাই না। দুর্ভাগ্যজনক হল আমরা অনেকেই এই সংস্কৃতি লালন করছি না। আমার বিশ্বাস সামনের দিনগুলোতে আমাদের এই সংস্কৃতিকে উদ্ধার করতে সক্ষম হব। আগামী দিনে আমরা এই সংস্কৃতিকে লালন করে জাতিকে একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যাবো। মণিমেলা খেলাঘর আসরের সার্বিক কল্যাণে অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও পাশে থাকার অঙ্গীকার করেন।

জামালপুর : সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশ করে মণিমেলা খেলাঘর আসরের শিশু শিল্পীরা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিমেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল আলম সেলিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিমেলা খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক অরূপ কুমার দত্ত অপু, বর্তমান কমিটির সহসভাপতি মাহবুব আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক সারমিন সারা, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ। আলোচনা সভায় উপস্থাপনায় ছিলেন মণিমেলা খেলাঘর আসনের সহ-সভাপতি তমাল বোস।

আলোচনা সভা শেষে সারমিন সারার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই মণিমেলা খেলাঘর আসরের প্রশিক্ষণার্থী তবলচীরা তবলায় লহরা পরিবেশন করে। পরে শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ‘চিত্তকর’ মঞ্চস্থ করে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মণিমেলা খেলাঘর আসরের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫