ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুর এলজিইডিতে দুদকের অভিযান

জামালপুর : এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি জামালপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযান পরিচালিত হয়েছে।

দুদক জামালপুরের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম ও আতাউর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। জাইকার অর্থায়নে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার খাল পুন:খননের তিনটি প্রকল্পে পাঁচ কোটি টাকার ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। প্রকল্পগুলো হলো- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বংশ খালের ৫ দশমিক ৪০ কিলোমিটার, নান্দিনা-শ্রীপুর-ভালুকায় চারটি খালের ২৪ কিলোমিটার ও সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া-শুয়াকৈর খালের ৩ দশমিক ৮ কিলোমিটার খাল পুন:খনন প্রকল্প।

দুদক জামালপুরের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তিনটি প্রকল্পে মোট বাজেট ছিল প্রায় পাঁচ কোটি টাকা। আমরা খাল পুন:খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে এসেছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হয়েছে। বিস্তারিত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। নির্বাহী প্রকৌশলীকে বিস্তারিত তথ্য-উপাত্ত সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে। তথ্য উপাত্ত ও মাঠপর্যায়ে পরিদর্শন করে যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ এ প্রতিবেদেককে বলেন, দুদক টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে। আমরা কাজের গুণগত মান বজায় রাখতে সোচ্চার আছি। তাদের নির্দেশনা মোতাবেক কাজটি শেষ করব।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুর এলজিইডিতে দুদকের অভিযান

আপডেট সময় ০৭:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫