ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ঈদ পুনর্মিলনী ও চিনাডুলী আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামপুর : ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস এম আব্দুল হালিমকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদ পুনর্মিলনী ও চিনাডুলী এসএনসি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায়  উপজেলার চিনাডুলী এসএনসি আদর্শ কলেজ কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।

এসএনসি আদর্শ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদের সাবেক সচিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদর উদ্দিন আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের প্রধান সম্পাদক অধ্যাপক মো. ফাতিহুল কাদীর, এসএনসি আদর্শ কলেজের অধ্যক্ষ রহুল আমীন, উপজেলা জামায়াতের আমীর রাসেদুল ইসলাম, কলেজ পরিবালানা পর্ষদের সদস্য ওয়ারেছ আলী, ছাত্রদলনেতা সোহাগ খান লোহানী প্রমুখ।

এ সময় শিক্ষার্থীসহ স্থানীয়রা দীর্ঘ ২১ বছর কলেজের এমপিও না হওয়ার আক্ষেপ প্রকাশ করেন। দ্রুত এমপিওভুক্তির দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি উন্নত ইসলামপুর গড়তে আগামী নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঈদ পুনর্মিলনী ও চিনাডুলী আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫