ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

ইসলামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ইসলামপুর : শহীদ বেদীতে শ্রদ্ধা জানান ইউএনও তৌহিদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এ সময় উপজেলা প্রশাসন, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ান ইফতেখার, ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসলামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫