ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রশ্নে ভুলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, ২ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নে ভুল ধরা পরেছে। এমনকি ২০১৮ সালের প্রশ্ন বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। আমাদের নজরদারি যেভাবে চলছিল তা অব্যাহত থাকবে।

৩ ফেব্রুয়ারি সকালে ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভুল ও অসঙ্গতি বিষয়ে যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া দরকার ছিল, তা নেয়া হয়েছে। প্রশ্ন ভুল রোধে যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে। আশা করি, আর হবে না।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিব, মাদরাসা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রশ্নে ভুলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯