ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে মোমবাতি হাতে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

জামালপুর : ম্যাটস শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

ঢাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ১০ ফেব্রুিয়ারি সোমবার রাতে জামালপুরে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন বিডিএমএ ও বিডিএমপিপিএ এবং ম্যাটস শিক্ষার্থীরা জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালন করেন।

১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জামালপুর শহরের প্রধান সড়কের দয়াময়ী মোড়ে জামালপুরে অধ্যায়নরত ম্যাটস শিক্ষার্থীরা মোমাবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঢাকায় পুলিশি নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিডিএমপিপিএ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রনিসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও ম্যাটস শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। ফলে তারা সড়কে নেমে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন। আমরা সঠিক দাবি নিয়ে আন্দোলন করলেও পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মুখে পড়েছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নিপীড়ন করা হয়েছে। ঢাকায় পুলিশের আক্রমণ ও শিক্ষার্থীদের উপর চলমান অমানবিক আচরণ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের চারটি দাবির মধ্যে প্রধানত একাডেমিক কার্যক্রম চালু করা, প্রশাসনিক সমস্যাগুলি সমাধান করা এবং নির্দিষ্ট মেয়াদে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা প্রদান করা করতে হবে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে মোমবাতি হাতে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫