জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর মধ্যে এই প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। খেলায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল অফিসার ডা. মো. মাইনুল ইসলাম , ডা. এম কে এইচ মুনিম, মো. সেলিম হোসেন, মো. রাকিবুল ইসলাম, হৃদয় কুমার পাল এবং শ্রীবরদীর পক্ষ থেকে ডা. এস এম রাসেল হাসান, সোহেলসহ অন্যান্যরা অংশ নেন।
খেলায় স্পন্সর করেন অপসোনিন ফার্মা। খেলার উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, আমরা ডাক্তাররা খুবই ব্যস্ত জীবন কাটাই। খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর ও মন দুটোই ভাল থাকে। একটি সুন্দর টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য অপসোনিন ফার্মাকে ধন্যবাদ জানান তিনি।
খেলা শেষে দুটি দলকে পুরস্কৃত করা হয়।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















