ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই অঙ্গীকার নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

১৬ জানুয়ারি সকালে তারুণ্যের উৎসব মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। পরে তিনি মেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

ইউএনও মো. আতাউর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের এই দেশটি যতবার বিপদের সম্মুখীন হয়েছে ততবারই তরুণদের দেখেছি। তরুণেরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা এনেছেন। তাই তরুণেরা আমাদের প্রাণ। তরুণদের যেকোনো কার্যক্রমে আমাদের গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার তরুণদের ওপর খুবই সচেতন।

দেওয়ানগঞ্জ : মেলা পরিদর্শন করেন ইউএনও মো. আতাউর রহমান । ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তরুণদের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আত্মীয়-স্বজন, পাড়াপরশি যারা ভোটার হননি তাদের এবং তরুণদের ভোটার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র, মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, আনসার ভিডিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জয়নাল আবেদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি দেওয়ানগঞ্জের ইউএনও মো. আতাউর রহমান অন্যান্য অতিথিদের নিয়ে তারুণ্যের উৎসব মেলার ২০টি প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেন।

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দেওয়ানগঞ্জে তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫