ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপিনেতা বাবু

অসহায়দের হাতে কম্বল তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামালপুর শহরের শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জামালপুর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

৪ জানুয়ারি শনিবার সকালে শহরের কম্পপুর মধ্যপাড়া মাস্টার মার্কেট এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, বিএনপি শীতসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

তিনি বলেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ গরিব-অসহায়দের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য রাজনীতি করে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপিনেতা বাবু

আপডেট সময় ১০:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫