ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামপুরে দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সোমবার দিবাগত রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে বেপারীপাড়া এলাকায় মাদক বিক্রি করছিল। এ সময় পৌর এলাকার উত্তর বেপারী পাড়ার খোরশেদ আলীর ছেলে মাদক কারবারি রবিন (২৭) ও চরপুটিমারি ইউনিয়নের আইড়মারী গ্রামের মমতাজ আলীর ছেলে কুদ্দুসকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে রাংতা কাগজে মোড়ানো ২৫০ পুড়িয়া হিরোইন এবং ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার উত্তর ব্যাপারীপাড়া জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

ইসলামপুরে দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪