ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

নোয়ারপাড়ায় যমুনার চরে জুয়া ও যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ

ইসলামপুরের নোয়ারপাড়ায় যমুনার চরে জুয়া ও যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে যমুনার দুর্গম চর কাজলার টগারচর গ্রামে অসামাজিক যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহর নেতৃত্বে ১৩ নভেম্বর বুধবার বিকালে পুলিশ ও ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।

জানা যায়, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামের টগারচরে ওই ইউনিয়নেরই লুৎফর কাজীর ছেলে শহিদুল (৪০) ও কাজীর বাজার এলাকার মক্করসহ স্থানীয় একটি চক্র দু’দিন ধরে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল যাত্রাপালা ও জুয়া খেলে আসছিল।

প্রতিরাতে যাত্রাপালার নামে অশ্লীল নাচ, গান ও জুয়ার আয়োজন হওয়ায় এলাকার যুবসমাজ নষ্টসহ এলাকায় মাদক কারবারি, চুরি, ডাকাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসীর অভিযোগ উঠে। তারা এসব কার্যকলাপ বন্ধে গণমাধ্যমকর্মী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

১৩ নভেম্বর বুধবার বিকেলে ওই এলাকায় থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দেন ওসি সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ এ প্রতিবেদককে বলেন, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নোয়ারপাড়ায় যমুনার চরে জুয়া ও যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৯:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪