ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আগামী অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের থকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। স্ক্যান রিপোর্ট অনুযায়ী নেইমারের সৌদি ক্লাব আল-হিলাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

৩২ বছর বয়সী নেইমার সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্ণামেন্টে এস্তেগলালের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। কিন্তু ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২৬ মিনিটের মধ্যে আবারো বদলী বেঞ্চে চলে যেতে বাধ্য হন।

২০২৩ সালে আকর্ষনীয় চুক্তিতে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ডান হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত মাসে নেইমার মাঠে ফিরেছিলেন।

আল-হিলাল কোচ জর্জ জেসুস সপ্তাহের শুরুতে বলেছিলেন সাম্প্রতিক ইনজুরিতে নেইমারকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আল-হিলালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘নেইমার এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’

সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল এখনো চলতি পেশাদার লিগে নেইমারকে নিবন্ধিত করেনি। গত মাস থেকে পেশাদার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে।

যদিও বার্সেলেনোর সাবেক এই সুপারস্টার একজন তালিকাভূক্ত খেলোয়াড় হিসেবে এশিয়ান সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ পেয়েছেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আপডেট সময় ০৬:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪