ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি অংশ নেবে না ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না। ২৪ জানুয়ারি রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি। খবর ডেইলি বাংলাদেশের।

রাত সোয়া নয়টার দিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ফখরুল।

বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ নেবে না বিএনপি।

উল্লেখ, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিএনপি অংশ নেবে না ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে

আপডেট সময় ১০:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯