ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে পিটিয়ে আহত

কৃষক আবু বক্কর। ছবি: বাংলারচিঠিডটকম

কৃষক আবু বক্কর। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে আবু বক্কর নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলামের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে নূরুল ইসলামের সঙ্গে একই এলাকার হাসান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। হাসান মিয়ার সাথে প্রতিবেশী কৃষক আবু বক্করের সখ্যতা থাকায় শনিবার রাতে তাকে ঢেকে নিয়ে মারধর করে নূরুল ইসলাম ও তার সঙ্গীরা। এতে কৃষক আবু বক্কর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহত কৃষক আবু বক্কর অভিযোগ করে বলেন, হাসান মিয়া বাড়িতে আসলে তাকে বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন তিনি। এর জের ধরে শনিবার রাতে আমাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে নূরুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী কৃষক।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য নূরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মারধরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে পিটিয়ে আহত

আপডেট সময় ০৬:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪