ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

টিম ওয়ালজ ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ২১ আগস্ট বুধবার হোয়াইট হাউসে কমলা হ্যারিসের রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন টিম ওয়ালজ। প্রতিপক্ষের মোকাবেলায় আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি রানিং মেট মনোনীত হন।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হ্যারিসের ক্রমবর্ধমান প্রচারণায় তুলনামূলকভাবে কম পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের শিকাগোর ইউনাইটেড সেন্টারে দেওয়া বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

প্রচার কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার রাতে সম্মেলনের বর্ণাঢ্য অনুষ্ঠানে হ্যারিস মঞ্চে ওঠার আগে সাবেক শিক্ষক ও ন্যাশনাল গার্ড সৈনিক ওয়ালজ তার জীবনের গল্পের রূপরেখা দেবেন এবং আমেরিকানদের স্বাধীনতা রক্ষা এবং ভবিষ্যত নির্মাণের জন্য তার বক্তব্য উপস্থাপন করবেন।

ডেমোক্রেটিক সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, হ্যারিস ওয়ালজকে তার রানিং মেট হিসাবে বাছাই করে হ্যারিস তার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এ নিয়ে ক্লিনটন ১২ বার ডেমোক্রেটিক সম্মেলনে ভাষণ দিলেন। ক্লিনটন তার ভাষণে এই দুই নেতাকে বিজয়ী করার জন্য আমেরিকান জনগণের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

টিম ওয়ালজ ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত

আপডেট সময় ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪