ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শাহানাজের স্কুটি উদ্ধার করেছে পুলিশ, ছিনতাইকারী আটক

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউতে শাহানাজ নামে এক নারীর ছিনতাই হওয়া স্কুটি (মোটর বাইক) উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রঘুনাথপুর গ্রাম থেকে ছিনতাইকারী জোবায়দুল ইসলাম জনিকেও গ্রেপ্তার করেছে। তাকে সাতদিনের পুলিশ রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ১৫ জানুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে চালানোর বাহানায় জনি নামের এক দুর্বৃত্ত স্কুটিটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

১৬ জানুয়ারি পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে স্কুটি উদ্ধারে বিস্তারিত তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার বলেন, শাহানাজ বাদী হয়ে স্কুটি ছিনতাইয়ের ঘটনায় জনিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করার পর পুলিশের একটি টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জনির নম্বর ট্রেস করে তার বোনের মোবাইল নম্বর পাওয়া যায়। এরপর তার বোনের কাছ থেকে নারায়ণগঞ্জের একটা ঠিকানা নিয়ে সে অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জের রঘুনাথপুর গ্রাম থেকে জনিকে গ্রেফতার এবং স্কুটিটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, জনি নিজেকে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিংয়ের রাইডার হিসেবে পরিচয় দিলেও তার আসল উদ্দেশ্য বাইক চুরি করা। সে আর কোনো চুরির সঙ্গে জড়িত রয়েছে কিনা, তা যাচাই করে দেখতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসময় ওই সংবাদ সম্মেলনে আবেগআপ্লুত শাহনাজ আক্তার পুতুল পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ চেষ্টা করলে সবই পারে, এটা আবারও প্রমাণিত হলো ।

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্কুটিটি ছিনতাই হয়। এদিন রাতেই শাহানাজ বাদী হয়ে জনিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শাহানাজের স্কুটি উদ্ধার করেছে পুলিশ, ছিনতাইকারী আটক

আপডেট সময় ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯