ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

পা দিয়ে লিখে পরীক্ষায় উত্তীর্ণ সিয়াম পেল বন্ধুজনের শিক্ষাবৃত্তি

অদম্য সিয়ামের শিক্ষাবৃত্তির টাকা গ্রহণ করেন তার মা।ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অদম্য সিয়ামকে খবরের কাগজের পাঠক ফোরাম বন্ধুজনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে তাকে শিক্ষাবৃত্তির এককালিন ৫ হাজার টাকা দেওয়া হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ রউফ, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, মাই টিভি ও ইত্তেফাকের প্রতিনিধি জুলফিকুর রহমান, নয়াদিগন্তের সাংবাদিক ইব্রাহীম হোসেন লেবু, ভোরের কাগজ ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান মিজান, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক বাদশা ভূইয়া, কালবেলার সাংবাদিক ইসমাইল হোসেনসহ আরো অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন খবরের কাগজের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আসমাউল আসিফ।

পরে অনুষ্ঠানের সভাপতি সোলায়মান হোসেন হরেক অন্যান্য অতিথিদের নিয়ে অদম্য সিয়ামের মা জোসনা বেগমের হাতে শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকা তুলে দেন।

সিয়াম উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। সে এবার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে সরিষাবাড়ী অনার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পা দিয়ে লিখে পরীক্ষায় উত্তীর্ণ সিয়াম পেল বন্ধুজনের শিক্ষাবৃত্তি

আপডেট সময় ০১:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪