ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ছিপজালে ধরা পড়লো ১৮ কেজি ওজনের বোয়াল

নিজের ছিপজালে ধরা পড়া বোয়াল মাছ হাতে এনামুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ১৮ জুন মঙ্গলবার দুপুরে যমুনা নদীর শাখা নদী চিনাডুলী বলিয়াদাহ আগারি খালে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়। বোয়ালটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।

স্থানীয় সূত্র জানায়, ১৮ জুন মঙ্গলবার দুপুরে বলিয়াদহ এলাকার ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন হয় ১৮ কেজি। বিশাল আকৃতির এই বোয়াল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় এনামুল বোয়ালটি তুলে হাতে নিয়ে সবাইকে দেখান। পরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার সময় চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকার প্রকৌশলী আব্দুল্লাহ আল সাকিব ১ হাজার ২২২ টাকা কেজি দরে বোয়ালটি কিনে নেন।

মাছটির ক্রেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাকিব এ প্রতিবেদককে বলেন, আমাদের এলাকায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। মাছটি ওজন আসে ১৮ কেজি। মাছটি ২২ হাজার টাকায় কিনেছি। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে এমন মাছ পাওয়া যাচ্ছে বলে তিনি মনে করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ছিপজালে ধরা পড়লো ১৮ কেজি ওজনের বোয়াল

আপডেট সময় ০১:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪