ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক কারবারি আব্দুস সালাম। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৯০ বোতল ভারতীয় মদসহ আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর সদস্যরা। ১৪ জুন শুক্রবার মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কালীতলা ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সালাম গাইবান্দা সদর উপজেলার খামার কামারজানি গ্রামের মৃত রবিচাঁনের ছেলে।

ডিবি-২ সূত্রে জানা গেছে, ১৪ জুন শুক্রবার রাতে গাইবান্ধা থেকে একটি নৌকা দেওয়ানগঞ্জ উপজেলার কালীতলা যমুনা ঘাটে এলে কতিপয় ব্যক্তি বস্তায় করে ভারতীয় মদ নিয়ে নৌকা থেকে নামার সময় আব্দুস সালামকে মদসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে বলেন, ১৪ জুন রাতে উপজেলার কালীতলা যমুনা ঘাট থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মদ উদ্ধার করা হয়েছে। ওই সময় মাদক কারবারি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ১৫ জুন শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪