ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় শিশু রাফিয়ার মৃত্যু

শিশু রাফিয়ার মৃত্যুতে স্বজনদের আহাজারি ও উৎসুক প্রতিবেশীদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় রাফিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ মে সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। রাফিয়া আক্তার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের মিশু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকার চর গ্রামের প্রাইভেটকার চালক মিশু মিয়ার স্ত্রী কাজল আক্তার তার তিন বছরের মেয়ে রাফিয়া আক্তারকে নিয়ে ২২ মে সকালে বাবার বাড়ি পৌর এলাকার কাগমারী পাড়ায় বেড়াতে যান। বিকেলে শিশু রাফিয়া আক্তার তার নানা কালাম মিয়ার সঙ্গে কাগমারীপাড়া গ্রামের পাকা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি চলন্ত অটো ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় রাফিয়া আক্তার।

স্বজনরা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাফিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় শিশু রাফিয়ার মৃত্যু

আপডেট সময় ১০:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪