ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর

সড়কে দিনরাত বেপরোয়াভাবে ট্রাক্টর, ভটভটির চলাচল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে রাস্তা-ঘাটগুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর, ভটভটির অদক্ষ চালকের দখলে! উপজেলার সকল সড়কে এসব যানগুলো দিনরাত বেপরোয়াভাবে দাপিয়ে চলাচলে ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারীরা। এছাড়াও শব্দদূষণসহ সড়ক দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়তই আতঙ্কে চলতে হচ্ছে পথচারীদের।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ও লাইসেন্স না থাকা অদক্ষ চালকের দ্বারা যন্ত্রদানব যানগুলোর বেপরোয়া চলাচলে একদিকে যেমন নষ্ট হচ্ছে কাঁচা-পাকা সড়ক অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গ্রামীণ এলাকার সেতু ও কালভার্ট। অবৈধ এ যানগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে!

সরেজমিনে দেখা যায়, উপজেলার একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের পাড়া-মহল্লা ও গ্রামীণ এলাকা সংযুক্ত সড়কগুলোতেও অদক্ষ চালকরা বালু, মাটি বোঝাই করে অবৈধ ট্রাক্টর ও ভটভটি নিয়ে দিন-রাত চষে বেড়াচ্ছে। বিকট শব্দে সাদা পাউডারের মত ধুলা উড়িয়ে ট্রাক্টরগুলো দাপিয়ে ইট, পাথর, বালু, মাটি, বাসা-বাড়ির ফার্নিচার বা গাছের গুড়ি নিয়ে ছুটছে আনাচে কানাচে। ট্রাক্টর ও ভটভটি বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাট ভেঙে যেন ধুলার চর পড়েছে। পথচারীরা প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। আবার বিভিন্ন জায়গায় সেতু ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে ইট ভাটায় সরবরাহ করায় উর্বর জমি নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

পথচারীরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা বিহীন অদক্ষ চালকের দ্বারা বালু, মাটি নিয়ে যন্ত্রদানব যানগুলো চলাচলে বিকট শব্দে দিন রাত পথচারীদের আতঙ্কিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ধুলোয় কুয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। অন্ধকারাচ্ছন্ন ধুলোর মধ্যে দিয়েই ছোট ছেলে-মেয়ে নিয়ে আমাদের যাতায়াত হিমশিম খেতে হয়।

সূত্র জানায়, শুধুমাত্র চাষাবাদের জন্য এসব যন্ত্রদানব আমদানি করা হলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এসব যানবাহনে নেই কোন রোড পারমিট। তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের তাগিদ না থাকায় ১৪-১৫ বছরের অপ্রাপ্ত বয়সের শিশু-কিশোররাও এসব যানবাহন চলাচলের কাজে নিয়োজিত রয়েছে। ফলে অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ধুলোমুক্ত নির্বিঘ্নে চলাচলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন পথচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের জানান, শিশুসহ সব বয়সের মানুষ এসব সৃষ্ট ধুলায় সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম জানান, এসব অবৈধ ট্রাক্টর ও ভটভটি চলাচলের বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর

আপডেট সময় ০৮:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪