ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি

হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। একইসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপিকে বিরোধীদলীয় উপনেতা হিসেবেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাসসের।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী ৯ জানুয়ারি বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান সংসদ সদস্য রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

৯ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ (রংপুর-৩)- কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ি বিরোধী দলের নেতা ও লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২২টি আসন। ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে মহাজোটের অংশীদার জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল ঘোষণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারকে চিঠি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৯:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯