ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা

প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদযাপিত হয়েছে। ১৮ এপ্রিল দুপুরে উপজেলার মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনী মেলার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মেলান্দহ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি হাসমতুল্লাহ হাসেম, মালঞ্চ ডেইরি খামারের সত্ত্বাধিকারী ও উদ্যোক্তা মো. সাব্বিরুল্লাহ ও ফুলকোচা ইউনিয়নের ছাগল খামারী জেসমিন আকতার প্রমুখ।

এছাড়াও মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের খামারিগণসহ গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

প্রদর্শনী মেলায় ৩১টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, ষাঁড়, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং এই সব পালনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জামও প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা

আপডেট সময় ১০:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪