ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট নিশ্চিত করতে মাঠে নামলেন ওসি আহাদ খান

সচেতনমূলক মোটিভেশন দেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করতে মাঠে নেমেছে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।

দুর্ঘটনা রোধে তিনি ১৮ এপ্রিল পৌর শহরের মালিবাগ মোড়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

জানা গেছে, কয়েকদিন থেকে বকশীগঞ্জ-কামালপুর সড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঘটনায় দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন যুবক। পাররামরামপুর ইউনিয়নের মোয়ামারী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করা, চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, কম গতিতে গাড়ি চালানোসহ কয়েকটি বিষয়টি নিয়ে ১৮ এপ্রিল দুপুরে মালিবাগ মোড়ে অবস্থান নেন ওসি আবদুল আহাদ খান।

এসময় হেলমেট বিহীন গাড়ি চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে চালকদের সঙ্গে কথা বলেন তিনি। অনেককে সচেতনমূলক মোটিভেশন দেওয়া হয়। ওসির এই কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বিজ্ঞমহল। সাধারণ মানুষ ওসির এমন ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নিদের্শনায় থানা পুলিশ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু রোধে চালকদের সচেতন করতে মাঠে নেমেছেন। প্রত্যেক চালককে হেলমেট নিশ্চিত করতে কাজ শুরু করেছি। দুর্ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট নিশ্চিত করতে মাঠে নামলেন ওসি আহাদ খান

আপডেট সময় ০৯:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪