ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আরামনগর কামিল মাদরাসার ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আরামনগর কামিল মাদরাসার ঈদগাহে কয়েক হাজার মানুষ নামাজে অংশ নেন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী আরামনগর কামিল মাদরাসার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদ জামাত। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন উপজেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকী।

একসাথে কয়েক হাজার মানুষ এ নামাজে অংশ নেন। ঈদগাহ মাঠে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন জানান, বিশাল এ ঈদগাহ মাঠে প্রায় ১৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ছিল ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে আরামনগর কামিল মাদরাসার ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪