ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৩ ছিনতাইকারী আটক, নগদ ৬ লাখ টাকা উদ্ধার

আটক তিন ছিনতাইকারী। ছবি: বাংলারচিঠিডটকম

আটক তিন ছিনতাইকারী। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে নগদ এজেন্টের ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল বিকালে পৌরসভার গুলোঘাট ব্রীজে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী ওমর ফারুক (২৪), রমজান আলী (২৪) ও মোস্তাফিজুর রহমানকে (২৩) আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

নগদের সেলস রিপ্রেজেন্টেটিভ আমির হোসেন জানান, উপজেলার কাঠারবিল ও ঝালোর চর বাজারের এজেন্টদের কাছে টাকা পৌঁছাতে যাওয়ার সময় উৎপেতে থাকা তিন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ব্যাগভর্তি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় এক ব্যক্তিকে তিনি জাপটে ধরে চিৎকার দিলে অন্য দুজন পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ওই দুজনকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। সেখান থেকে ডালবাড়ীর এলাকার আব্দুল মালেকের ছেলে উমর ফারুক, জসিজলের ছেলে রমজান আলী, ইয়ার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। এদের সঙ্গে থাকা মনিরের ছেলে স্বাধীন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ লাখের অধিক টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নগদের সেলস রিপ্রেজেন্টেটিভ আমির হোসেন ৪ এপ্রিল সকালে চারজনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ৩ এপ্রিল বিকালে গুলোরঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ৪ এপ্রিল দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ৩ ছিনতাইকারী আটক, নগদ ৬ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় ১১:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪