ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মেলান্দহে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ইউএনও মাহবুবা হক

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ইউএনও মাহবুবা হক। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে শ্যামপুর ইউনিয়নের ২ নং চর এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। ২৭ মার্চ দুপুরে ঘরগুলো পরিদর্শন করেন তিনি।

বিভিন্ন সমস্যার কারণে ২ নম্বর চর আশ্রয়ণ প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আশ্রয়ণ প্রকল্পে মোট ২৪টি ঘর রয়েছে। ঘরগুলো যাদের জন্য বরাদ্দ তারা এসব ঘরগুলোতে থাকেন কিনা সে বিষয়ে তদারকি করেন ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেন ইউএনও মাহবুবা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, আশ্রয়ণ প্রকল্পটির প্রতিটি ঘর সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। যাদের জন্য ঘরগুলো বরাদ্দ তাদের বেশিরভাগ সদস্যকে উপস্থিত পাওয়া গেছে। আর অল্প কিছু সদস্য জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় থাকায় তাদের পাওয়া যায়নি।

পরিদর্শনের সময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. আলামিন ইসলাম, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোকসেদ আলী, সার্ভেয়ার রেজাউল করিম, চর গোয়ালিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

মেলান্দহে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ইউএনও মাহবুবা হক

আপডেট সময় ০৮:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪