ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় আটক ৩

ছাগলসহ আটক তিন চোর। ছবি: বাংলারচিঠিডটকম

ছাগলসহ আটক তিন চোর। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় তিনচোরকে আটক করেছে স্থানীয় জনতা। ১২ মার্চ বিকেলে উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকা থেকে ওই তিনচোরকে আটক করা হয়। পরে খবর পেয়ে আটক চোর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

এঘটনায় ছাগলটির মালিক উপজেলার দুরমুট ইউনিয়নের হামলা এলাকার মো. সবুজ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক তিনজন হলেন- উপজেলার পশ্চিম নয়ানগর এলাকার আমিনুর ইসলাম (২৭), শ্যামপুর এলাকার মো. শাকিল মিয়া (২৩) ও একই এলাকার মো. মিস্টার (২২)। ১৩ মার্চ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

ছাগলটির মালিক সবুজ শেখ জানান, ১২ মার্চ দুপুরে বাড়ির পাশেই ছাগলটি বাঁধা ছিলো। ছাগলটিকে তিনজন লোক একটি অপরিচিত ইজিবাইকে তুলতে দেখে তাকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই ঘটনা জানাজানি হলে হামলা এলাকার তমা কনক্রিটের সামনে থেকে ছাগলসহ তিনচোরকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখানে উপস্থিত হয়ে ছাগলটি সনাক্ত করেন তিনি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ছাগল চুরির অপরাধে তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের নামে মামলা দায়ের করেছেন ছাগলটির মালিক সবুজ শেখ। ১৩ মার্চ দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় আটক ৩

আপডেট সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪