ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত, সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

পিয়ারপুর রেলস্টেশনের আপ ক্রসিং পয়েন্টে লাইনচ্যূত হওয়া ট্রেনের বগি। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক :

জামালপুরের পিয়ারপুর রেলস্টেশনে ময়মনসিংহগামী ২৫৬ নং যাত্রীবাহী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেলপথে সাড়ে ৪ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বেলা সোয়া ১১টার দিকে পিয়ারপুর রেলস্টেশনের আপ ক্রসিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনটির কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনা কবলিত বগি তিনটি উদ্ধার করলে বেলা পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন পিয়ারপুর রেলস্টেশন কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ স্টেশন পর্যন্ত চলাচলকারী ২৫৬ নং ডাউন লোকাল ট্রেনটি ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩৫ মিনিটে জামালপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি পিয়ারপুর রেলস্টেশনে পৌঁছে ২ নং লাইনে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনটি পিয়ারপুর রেলস্টেশনের ১ নং লাইনে এসে থামে। বেলা ১১টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশন ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে স্টেশনের আপ ক্রসিং পয়েন্টে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যূত হয়। এই তিনটি বগির মধ্যে দুটি লাগেজভ্যান বগি ও একটি সরকারি ডাকবাহী বগি লাইনচ্যূত হয়। ট্রেনটিতে মোট বগি ছিল ছয়টি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ ও ধাক্কা লেগে ট্রেনটির আরো তিনটি বগির যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ার সাথে সাথেই আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পিয়ারপুর রেলস্টেশন মাস্টার আব্দুল মমিন বাংলারচিঠিডটকমে বলেন, লোকাল ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছিল। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই খবর দেওয়া হলে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে এবং বেলা পৌনে ৪টার দিকে বগি তিনটি উদ্ধার করতে সক্ষম হয়। এর পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত, সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

আপডেট সময় ০৬:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪