ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার

দেওয়ানগঞ্জে উদ্ধার হওয়া মেছো বিড়ালের বাচ্চা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে মেছো বিড়ালের ৬টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। ৯ জানুয়ারি দুপুরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার রাজন মিয়া নামে এক শিক্ষকের গোয়ালঘরের ঝুপড়ি থেকে মেছো বিড়ালের ৬টি বাচ্চা উদ্ধার করা হয়।

জানা গেছে, কাঠারবিল এলাকার আবরাহাম সরকার ওরফে রাজন মিয়া তার গোয়ালঘর মেরামত করার জন্য ভেঙে ফেলেন। ৯ জানুয়ারি দুপুর তিনটার দিকে গোয়াল ঘরের ভেতরে রাখা পাট কাঠি সরানোর সাথে সাথে বাঘের মতো দেখতে এক থেকে দেড় মাস বয়সের ডোরাকাটা ৬টি বাচ্চা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষক রাজন মিয়া। পরে তিনি বাচ্চাগুলো উদ্ধার করে খাঁচায় আটকে রেখে বিভিন্ন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে ৯৯৯ ফোন করেন। তাদের সহযোগিতায় বন বিভাগে যোগাযোগ করলে বন বিভাগ বাচ্চাগুলো ছেড়ে দিতে বলেন।

শিক্ষক রাজন মিয়া বলেন, বাচ্চাগুলো ছেড়ে দিলে লোকজন মেরে ফেলতে পারে। তাই ৯৯৯ এর মাধ্যমে বন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করি। জামালপুরে বন বিভাগের প্রাণী সংরক্ষণের জায়গা না থাকায় রাতের আধাঁরে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেন বাচ্চাগুলোকে উদ্ধার করে এখন তিনি বিপদে পড়েছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বলেন, বাচ্চা রক্ষণাবেক্ষণের কাজ বনবিভাগের। বাচ্চাগুলোর যদি অসুখ হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারব। তাছাড়া আমাদের কিছুই করার নেই।

জামালপুর বন বিভাগের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজখবর নিয়ে অতি শিগগিরই বাচ্চাগুলোকে উদ্ধার করা হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার

আপডেট সময় ০৪:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪