ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১৯ রানে ম্যাচ জিতেছে চাটগাঁও

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৭ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। এদিন দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রয়্যাল রেঞ্জার্সকে ১৯ রানে হারিয়েছে চাটগাঁও নাইট রাইডার্স।

টস জিতে প্রথম ইনিংসে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল রেঞ্জার্সের অধিনায়ক রূপক। অধিনায়ক রিপনের চাটগাঁও নাইট রাইডার্স ব্যাটিংয়ে নামে। তারা ১৯.১ ওভারে সব উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৭১ রান। (নাজমুল ২০, আশরাফ ১৭, শাহেদ ১৫; সেজান ৪/১৪, মিশু ২/১০, জুয়েল ১/৩, ফরহাদ ১/১৯)।

দ্বিতীয় ইনিংসে ৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে রয়্যাল রেঞ্জার্স ক্লাব। তারা ১৫.৪ ওভারের মাথায় সব উইকেটের বিনিময়ে মাত্র ৫২ রান করেছে। ফলে ১৯ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে প্রতিপক্ষ চাটগাঁও নাইট রাইডার্স ক্লাব। (কাওছার ১২, সেজান ১০; রাফি ৩/৮, রিপন ২/৭, সাকিব ২/১৫, মিনহাজ ১/১২)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের রাফি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

রাফির হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১৯ রানে ম্যাচ জিতেছে চাটগাঁও

আপডেট সময় ০৯:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩