ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোস্তফা আল মাহমুদ

ইসলামপুরে জনসভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ। ২৭ ডিসেম্বর বিকেলে ইসলামপুরের গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খানকে সমর্থন জানান তিনি।

জানা গেছে, নৌকা প্রতীকের এ জনসভার প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ ও আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খানকে মিলিয়ে দেন। পরে উভয়কে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী। এ সময় মোস্তফা আল মাহমুদ মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন জানান এবং নৌকার প্রার্থীর বিজয়ের জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার মেয়র শেখ আব্দুল কাদের প্রমুখ।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী এ জনসভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোস্তফা আল মাহমুদ

আপডেট সময় ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮