ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ৪ উইকেটের জয় সাভার ওয়ারিয়রের

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন সাভার ওয়ারিয়রের বোলার রায়ান।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৫ নম্বর ম্যাচে টিএসআর ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করেছে সাভার ওয়ারিয়র।

টসে জিতে বগুড়ার টিএসআর দলের অধিনায়ক তালহা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসসে ব্যাটিংয়ে নেমে তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৮ রান করে।(তালহা ২৬, বাতিন ২৫, রহমান ২০, হাসিব ১২, রায়ান ৪/১৩, আরমান ২/১৮, আতিক ১/১৩, সায়েম ১/২২, সজিব ১/২৯)

জবাবে ২য় ইনিংসে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সজিবের সাভার ওয়ারিয়র। তারা ১৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৪ উইকেটে ম্যাচ জিতেছে। (তানভির ৪৯, সজিব ১৩, আরমান ১১, জিশু ২/১৫, রক্সি ১/১৬, তালহা ১/২৬)

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের বোলার রায়ান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও মো. জাহাঙ্গীর আলম।

ম্যাচসেরা রায়ানের হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ৪ উইকেটের জয় সাভার ওয়ারিয়রের

আপডেট সময় ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩