ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে মাদক কারবারি দম্পতিসহ আটক ৫

দেওয়ানগঞ্জে আটক চার মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকা থেকে দম্পতিসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জের ডিবি পুলিশের একটি দল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গুঠাইল উত্তরপাড়া সাকিল শেখের বাড়ি থেকে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- সাকিল শেখ (৪৮) ও তার স্ত্রী বিনা আক্তার (২৮), আব্দুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৪২), সেকান্দার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) ও আইজুদ্দিনের ছেলে রাজা মিয়া (৫৬)। তাদের বাড়ি গুঠাইল গামারিয়া পাড়ায়।

জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জের ওসি সোহেল রানা এ প্রসঙ্গে বলেন, মাদক কারবারিদের কাছ থেকে ১৭টি ইয়াবা বড়ি ও ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ২১ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে ইসলামপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে মাদক কারবারি দম্পতিসহ আটক ৫

আপডেট সময় ০৬:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩