ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুরস্কার বিতরণীতে। ছবি: বাংলারচিঠিডটকম

পুরস্কার বিতরণীতে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জের জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকের আয়োজনে জব্বারগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জব্বারগঞ্জ এলাকার তরুণ সমাজ সেবক ও মরহুম লস্কর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আশরাফুল আলম রাসেলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঝালরচর শান্তিনগর ফুটবল একাদশ ৩-১ গোলে জব্বারগঞ্জ বাজার ছাত্র সংগঠনকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করা হয়।

ফুটবল টুর্নামেন্টে মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, সমাজ সেবক শহিদুর রহমান মাস্টার, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দিন খোকা মাস্টার, সমাজ সেবক নাজির হোসেন, ডা. আশরাফুল আলম রাসেল, মেরুরচর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য ইউনিক মিয়া, ইউপি সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ ফুটবল খেলাটি উপভোগ করেন।

খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন রাসেল মিয়া ও রাজন মিয়া।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩