ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে জামালপুরে জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তারুণ্যের জয়যাত্রা বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।

জামালপুরে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।

তারুণ্যের জয়যাত্রা সমাবেশে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের পেছনে সাধারণ জনগণ নেই জেনেই তারা আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে সর্বদা মাঠে প্রস্তুত রয়েছি।

এসময় বিএনপি-জামাতের যেকোন নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩