ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে মাদক সেবনের দায়ে চারজনের জেল

সাজাপ্রাপ্ত চারজন। ছবি: বাংলারচিঠিডটকম

সাজাপ্রাপ্ত চারজন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে আটক চারজনকে মাদকদ্রব্য আইনে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ইসলামপুর পৌর এলাকা পলবান্ধা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে আঞ্জেরুল ইসলাম (২৮), সওদাগরের ছেলে সোহেল মিয়া (১৯), কিংজাল্লা গ্রামের গনেশ বাশফোরের ছেলে অজয় (২২) ও নটারকান্দা গ্রামের খোকন মন্ডলের ছেলে রিপন (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর বেপারী পাড়া ও কিংজাল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে মাদক সেবনের দায়ে চারজনের জেল

আপডেট সময় ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩