ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী (সা.) ও শেখ হাসিনার জন্মদিন পালন করলো সদর আওয়ামী লীগ

ঈদে মিলাদুন্নবী (সা.) ও শেখ হাসিনার জন্মদিনের বিশেষ মোনাজাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে জামালপুর আইন মহাবিদ্যালয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেলে আসর নামাজের পর জামালপুর জেলা সদর মডেল মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঈদে মিলাদুন্নবী (সা.) ও শেখ হাসিনার জন্মদিন পালন করলো সদর আওয়ামী লীগ

আপডেট সময় ১০:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩