ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুরে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইমরান আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘আমার জীবন, আমার স্বপ্ন’ রচনার মধ্যদিয়ে একটি নির্ভরযোগ্য প্লাটফরম গড়ে তোলার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্মার্ট নাগরিক হিসেবে বেড়ে উঠার অঙ্গীকার নিয়ে জামালপুরে ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় বার্ষিক শিশু ও যুব সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

জামালপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারী ইভা, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া কর্মসূচির সমন্বয় কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাবিস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপির এলাকা ব্যবস্থাপক সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

সমাবেশে উপস্থিত শিশু ও যুবদের একাংশ। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় সাড়ে তিনশ শিশু ও যুবক এবং অতিথিরা অংশ নেন। সভা শেষে শিশু, কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইমরান আহমেদ শিশু, যুবদের প্রচলিত শিক্ষার পাশাপাশি সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মকাণ্ডের উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন জামালপুর এরিয়ার প্রোগ্রামের আওতায় শিশুদের সর্বোত্তম সুরক্ষার পাশাপাশি তাদের অভিভাবকদের জীবিকায়ন, স্বাস্থ্য, ওয়াস, দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সাথে গ্রামগুলো আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুরে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩