ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

হাওয়া ভবনের গডফাদার তারেকের নির্দেশে গ্রেনেড হামলা হয়েছিল : এমপি মুরাদ হাসান

সরিষাবাড়ীতে সভায় বক্তব্য রাখেন মুরাদ হাসান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট সরকারি পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্র করার নীল নকশা করেছিল সেই খালেদা ও নিজামী সরকার। ওই বর্বরোচিত গ্রেনেড হামলার পরিকল্পনার ছক করেছিল সেই হাওয়া ভবনে বসে থাকা জিয়াউর রহমানের কুলাঙ্গার পুত্র তারেক রহমান। ওই হাওয়া ভবন আর ঠাওয়া ভবন বাংলার মাটিতে আর হতে দেওয়া যাবেনা।

জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার দুপুরে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে দোয়া ও স্মরণ সভায় এসব বক্তব্য রাখেন মুরাদ হাসান এমপি।

তিনি আরও বলেন, নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসেন। দেখি বুকের পাটা কত বড়। জনগণের ভোট নিয়ে নির্বাচনে জয়ী হতে হবে। ভোট চুরি করার নীল নকশার দিন শেষ। জাতির পিতার সৈনিকেরা সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে আর হতে দিবেনা। আগামী দিনে মুজিব আর্দশের সৈনিকদের সাথে নিয়ে সরিষাবাড়ীতে ওই জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

এর আগে সকালে জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ও গ্রেনেট হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুরাদ হাসান এমপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

হাওয়া ভবনের গডফাদার তারেকের নির্দেশে গ্রেনেড হামলা হয়েছিল : এমপি মুরাদ হাসান

আপডেট সময় ১১:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩