ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

প্রশিক্ষণার্থীদের হাতে সম্মানী ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট বিকেলে পৌর এলাকার শিমুলতলী মোড়ের প্রশিক্ষণ কেন্দ্রে এসব বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচাল ও প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঞা।

জানা গেছে, জামালপুর জেলার ‘ইসলামপুর, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় মোট চারটি ট্রেডে মোট ৯০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ প্রদান করা হবে। ট্রেডগুলো হলো- হাউজ কিপিং, ড্রেস মেকিং, ডেইরি ফার্ম ও ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং। আজ চারটি ট্রেডে ৯০০ প্রশিক্ষণার্থীর মধ্যে ১৯৮ জন প্রশিক্ষণার্থীকে সম্মানী ও সনদ প্রদান করা হয়। ইতিপূর্বে আরও ৩৬২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আসাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের আওতায় মেলান্দহ উপজেলার ৫৬০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

আপডেট সময় ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩