ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সাকিবের চেয়ে কেউ সিরিয়াস নেই : পাপন

বাংলারচিঠিডটকম ডেস্ক : খেলাটির প্রতি সাকিব আল হাসানের আন্তরিকতা জাতীয় দলকে নানাভাবে উপকৃত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি বড় টুর্নামেন্টের প্রাক্কালে এ কথা বলেন বিসিবি বস।

মাঠের বাইরের বিভিন্ন বিষয়ে জড়িত থাকায় জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ মিস করায় সাকিবের সাকিবের প্রতিশ্রুতি নিয়ে কিছুটা সন্দেহ ছিল পাপনের।

দেরিতে হলেও, সাকিবের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখেছেন পাপন। যা এই অলরাউন্ডারের উপর বিশ্বাস রাখতে আস্থা পেয়েছেন তিনি।

পাপন বলেন, ‘তার সম্ভাবনা নিয়ে কোন সন্দেহ ছিলো না। গত এক বছরে তার একটা জিনিস আমার খুব ভাল মনে হয়েছে.. ব্যক্তিগতভাবে সাকিবের সিরিয়ানেস নিয়ে নিয়ে আমার সন্দেহ ছিল। সে খেলবে কিনা-আমি ভাবছিলাম। এখন অন্যদের চেয়েও তাকে বেশি সিরিয়াস দেখছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি এবং সবগুলোতেই খেলছে সাকিব। কানাডায় গিয়েছিলো, এখন শ্রীলংকায় আছে। বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের সেরাটা দিচ্ছে সে। সবসময়ই জিততে চায় সাকিব। এখন বিশ্বকাপের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে সাকিব। আমার মনে হয়, সে এখন পুরোপুরিভাবে ক্রিকেটে মনোযোগী আছে। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তার সামর্থ্য নিয়ে কখনও কোন সন্দেহ নেই।’

ওয়ানডের অধিনায়ক ঘোষণার পর এখন তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাকিব।

কিন্তু পাপন জানান, ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব দলকে নেতৃত্ব দিবে কিনা সেটি জানতে তার সাথে আলোচনা করতে হবে।

পাপন বলেন, ‘আমি গতকাল তার সাথে ফোনে কথা বলেছি কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে তার সাথে আমাদের আর কথা বলা দরকার। এখন লঙ্কান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সে। তাকে আসতে দিন এবং কোন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিবে সেটি নিয়ে আমরা কথা বলবো। সেটি তিন বা এক বা দুই ফরম্যাটই হোক না কেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সাকিবের চেয়ে কেউ সিরিয়াস নেই : পাপন

আপডেট সময় ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩